শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ৬০ বিজিবির অভিযানে

৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 8:45 pm

৮ কোটি  টাকার ভারতীয় শাড়ি ও চশমা  জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার কসবা ও মঈনপুর সীমান্ত থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এসব চোরাচালানি পণ্য জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কসবা ও মঈনপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে৷ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:০১ পিএম | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

The Daily Sarod |