জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৪ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 10:13 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত মো. ইব্রাহিম (৪৫) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেলে তাকে শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম ভাদুঘর গ্রামের মহব্বত আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ২০১১ সালে ইব্রাহিমের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল। সেই মামলায় ২০১৪ সালে আদালত রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে ইব্রাহিম গত ১০ বছর ধরে পলাতক ছিল। অবশেষে তাকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:১৩ পিএম | সোমবার, ০৪ মার্চ ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya