স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 7:28 pm
করোনা ভাইরাস পরিস্থিতিতে খেটেখাওয়া মানুষ ও তাদের পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। শুত্রুবার সকালে শহরের দক্ষিণ পৈরতলা আলজা হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রাঙ্গণে থেকে ৪০০ পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
ডিপিডিসি’র সাবেক এমডি ইঞ্জি: মো আতাউল মাসুদ এর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আরমান ইবনে মাসুদের পক্ষ থেকে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিজনকে দেওয়া হয় ৪কেজি চাউল, ২কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তৈল, পিয়াজ ১কেজি।
বিশিষ্ট ব্যবসায়ী আরমান ইবনে মাসুদ বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং গণজমায়েত না করে কোন অনুষ্ঠান বিহীন আমরা এ কার্যক্রম বাস্তবায়ন করতে চেষ্টা করেছি। সমাজের বিত্তবানরা হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। এতে তাদের সমস্যা কিছুটা হলেলাঘব হবে বলে মনে করি।
সুমন রায়/–
Posted ৭:২৮ পিএম | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya