শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

আখাউড়ায় ‘আলোর সন্ধানে স্বপ্নতরী’র নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:40 pm

আখাউড়ায় ‘আলোর সন্ধানে স্বপ্নতরী’র নতুন কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আলোর সন্ধানে স্বপ্নতরী’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. খন্দকার মাসুদুল আমিন লিটন কে সভাপতি ও মোহাম্মদ শরীফুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং মনিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৮০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করা হয়।

এছাড়াও এই কমিটিতে দেশ বিদেশে প্রায় এক হাজারের মতো সাধারণ সদস্য রয়েছে। এই কমিটির সকল সদস্য ও শুভাকাঙ্খীরা নিজেদের ব্যক্তিগত টাকা চাঁদা দিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তা ঘাট ইত্যাদিতে টিউবওয়েল দেওয়া, হত দরিদ্র, গরীব-অসহায়, পথ শিশুদের কে খাবার, সেলাই মেশিন, কম্বল, শিক্ষা উপকরন সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করাই হলো এই সংগঠনটির মূল উদ্দেশ্য।

সংগঠনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, আমাকে এমন একটি মানবিক সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সকল সম্পাদক এবং সদস্যদের কে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এই উপজেলার দেশ-বিদেশের সকলের দৃষ্টি আকর্শন করছি, সমাজিক উন্নয়ন ও গরীব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে আমাদের উপজেলার সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

নবগঠিত কমিটিতে আছেন যারাঃ

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |