শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক
কসবা-আখাউড়ায় খালেদা জিয়ার সুস্থতায়

২৬ লক্ষবার দোয়া ইউনুস পাঠ, দান-সদকা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:07 pm

২৬ লক্ষবার দোয়া ইউনুস পাঠ, দান-সদকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় বিশেষ দোয়া ও দান-সদকা করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে দোয়ার পর দুঃস্থদের মাঝে সদকা হিসেবে ২১টি খাসি দান করা হয়।
এছাড়াও দুই উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় খতমে ইউনুস হিসেবে ২৬ লক্ষ ২৫ হাজারবার দোয়া ইউনুস পাঠ করানো হয় বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
বিকেলে আখাউড়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ অংশ নেন।
এছাড়া কসবায় স্থানীয় আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমদ খান ফখরুল ওসাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশের এ ক্রান্তিলগ্নে তার মতো আপোষহীন নেত্রীর ভীষণ প্রয়োজন। দ্রুত তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা।
পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত শেষে দুস্থদের মাঝে সদকা হিসেবে খাসি দান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৩৮ পিএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

The Daily Sarod |