স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:34 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি রাস্তার অভাবে গত ২৫ বছর যাবত দুই গ্রামের কবরস্থান ও ঈদগাঁহ মাঠে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো। গ্রামবাসীকে তিন কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হতো। বিগত দিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এই সড়ক নির্মাণের দাবি জানিয়েও গত ২৫ বছরে রাস্তাটি হয়নি। অবশেষে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে সেই রাস্তা নির্মিত হয়েছে। অবশেষে আজ শনিবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের বাঙ্গরা শাহী ঈদগাহ মাঠ থেকে মেরকুটা দারুল আমিন শাহী ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় ৭শ ফুট লম্বা ও ১০ ফুট প্রশস্ত নবনির্মিত এই রাস্তাটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এর ফলে কবরস্থান ও ঈদগাঁহের পাশাপাশি দুই গ্রামের সংযোগ তৈরি করে নবনির্মিত রাস্তাটি।
প্রধান অতিথি থেকে রাস্তাটির শুভ উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক।
জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল রবি, সংগঠনের প্রধান সেচ্ছাসেবক ইমতিয়াজ বেগ ইমন, নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণে ফেইসবুক গ্রুপের সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, ঢাকাস্থ জিনদপুর ইউনিয়ন কল্যাণ সমিতির সভাপতি জিএম শোকরিয়া, জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের উপদেস্টা মোঃ এখলাছ মিয়া, মোঃ কামরুল হাসান ও সফিকুল ইসলাম গেনু, সহ সভাপতি আবু হাসানাত রনি ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মোশারফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হক দুলাল, যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম পিন্টু ও রায়হান উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক শামীম ইবনে জব্বার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবু কাউছার ও আবু তালেব, একাউন্ট হোল্ডার কামরুজ্জামান, ইকবাল হোসেন ও আইনুল হোসেন চৌধুরি, লাউর ফতেহপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি আজিজুল হক আশিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছার।
এবিষয়ে জিনোদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মোবারক হোসেন বলেন, আমাদের জিনোদপুর ইউনিয়নের দুই গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাপূর্ণ হয়েছে। এখন আর লম্বা পথ ঘুরে কবরস্থান ও ঈদগাঁহ মাঠে যেতে হবে না। জিনোদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ সড়কটি নির্মাণ করতে যারা জমি দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমাজের দরিদ্র, অসহায় এবং উন্নয়নমূলক কাজ করার উদ্দেশ্য নিয়েই বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে।
জিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল্লাহ রবি বলেন, মেরকুটা কবরস্থান থেকে বাঙ্গরা কবরস্থান ও ঈদগাঁহ পর্যন্ত সড়কটি প্রবাসীদের অর্থায়ণে নির্মির হয়েছে। রাস্তাটি ৭০০ফুট লম্বা ও ১০ ফুট প্রসস্থ। দীর্ঘ ২৫ বছর একই ইউনিয়নের দুটি গ্রামের মানুষের অনেক দূর্ভোগ পুহাতে হয়েছে। এই রাস্তার ফলে দুই গ্রামের মধ্যে যাতায়াতেরও অনেকটা সহজ হয়েছে। আমার পূর্বে যারা চেয়ারম্যান ছিল তাদের কাছে মেরকুটা ও বাঙ্গরা গ্রামবাসী অনেকবার আবেদন জানিয়েছে। কিন্তু কেউ সারা দেয়নি। তারা কি কারণে করে নাই আমি তা জানি না। স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমি রাস্তা করার উদ্যোগ গ্রহণ করি। স্থানীয় দুই ব্যক্তি জমির জায়গা দিলে প্রবাসীরা রাস্তাটি করার আগ্রহ প্রকাশ করেন। তাদের অর্থায়নেই এই রাস্তাটি হয়েছে। আমি তাদের সহযোগিতা করেছি।
Posted ১০:৩৪ পিএম | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya