আবুল হাসনাত মো. রাফি
প্রিন্ট
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:33 pm
মহান মুক্তিযুদ্ধে যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ পদক দেয়া হয়। এরমধ্যে একজন ছিলেন । সিপাহি বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলা জেলার হলেও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। উপজেলার মুগড়া ইউনিয়নের দরুইন গ্রামে তাকে সমাহিত করে স্থানীয় বাসিন্দারা। ১৯ শতক জায়গার মধ্যে রয়েছে মোস্তফা কামালের সমাধি , স্মৃতিসৌধ ও মোস্তফা কামালের সমাধিলিপি। প্রতিদিন দেখা শোনা ও পরিস্কার পরিছিন্ন করে রাখেন স্থানীয় বাসিন্দা ফুলবানু।
স্বাধীনতার ৫১ বছরেও এই বীরশ্রেষ্ঠর কবর সংরক্ষণে তেমন পদক্ষেপ গ্রহণ করা হয়নি শুধু বিভিন্ন দিবসে প্রশাসন থেকে পরিচ্ছন্ন করা হয় সমাধিটি। গত ১৯ বছর যাবত এই সমাধিটি নিঃস্বার্থ ভাবে ধোয়ামোছা ও পরিস্কার পরিচ্ছন্নতা করে আসছেন ষাটোর্ধ ফুল বানু। ফুল বানু নিজের সন্তানের মতোই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবরটি পরম যত্নে রাখেন। একারণে গত ১৯ বছরে প্রাপ্তি হিসেবে এক বিজিবি সদস্য দেওয়া ১০হাজার টাকা ও প্রতি মাসে এক হাজার টাকা দেন।তার এই কাজের প্রশংসা এলাকাবাসীর মুখে মুখে।
এই বিষয়ে ফুল বানু বলেন, আমার তিন ছেলে সন্তানের রয়েছে। তাদের মতোই আমি এই মোস্তফা কামালের কবরটিকে ভালবাসি। আমি ও আমার স্বামী দুইজন এই কবর পরিস্কার পরিচ্ছন্ন রেখেছি। মোস্তাফার মা, বাবা ও বোন এখানে মাঝে মাঝে আসতেন। একদিন তার মা বললেন, তোমার তিন ছেলের সাথে আরও একটি ছেলে দিয়ে গেলাম। এরপর থেকেই আমি নিজের সন্তানের মত এই সমাধিতে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা শুরু করি। তার মা-বাবা মারা যাওয়ার পর কেউ আর আসেননি।
তিনি বলেন, আমি আর কিছু চাই না। কবরের এলাকায় পরিস্কার করে ফুলগাছ রোপন করি। কিন্তু দেখা যায় সেই গাছ গুলো চুরি করে নিকবরটাকেয়ে যায়ম সমাধির ভেতরেই শুধু দাবি একটাই চারদিক বাউন্ডারি দেয়াল দেওয়া হোক।
কবরের জমি দানকারী রফিকুল ইসলাম বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল প্রথম আমাদের বাড়িতে থেকে যুদ্ধ করেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শহীদ হলে এখানেই সামধি দেওয়া হয়। জায়গাটা আমাদের ছিলো পরে সরকারের নামে নিয়ে নেন। মোস্তফা কামালের সাথে আমার মা-বাবার কবর রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আমরা সৌভাগ্যবান সাত বীরশ্রেষ্ঠর একজন এই আখাউড়ায়। সমাধির রক্ষণাবেক্ষণে নিয়োজিত ফুলবানুর প্রতি আমাদের সুদৃষ্টি থাকবে। এছাড়াও প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া যায়, তা আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করবো।
আখাউড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জামশেদ শাহ বলেন, বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের সমাধি অনান্য বীরশ্রেষ্ঠদের সমাধির মতো উন্নত না। সরকারের কাছে আবেদন চাচ্ছি সমাধিটা যেন আরও উন্নত করে।
Posted ৯:৩৩ পিএম | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya