শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৬ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসলো ৩০০ টন গম

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৪ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 9:55 pm

১৬ দিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসলো ৩০০ টন গম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও গম আমদানি শুরু হয়েছে। ১৬ দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভারত থেকে ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে আরও গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। এর দুইমাস পর গম রপ্তানি শুরু করে প্রতিবেশী দেশ। কিন্তু অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে রেললাইন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আগরতলা হয়ে বাংলাদেশে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে সব কিছু স্বাভাবিক হলে গত ১ আগস্ট  আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের গম রপ্তানি করে ভারত। এরপর আবারও ১৬ দিন বন্ধ থাকার ভারত থেকে আজ গম আসে আখাউড়া স্থলবন্দরে।

মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গমগুলো আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ আমাদের প্রতিষ্ঠান করছে। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে।

তিনি আরও বলেন, গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির পূর্বে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে ১ হাজার টনের মধ্যে ৩০০ টন গম এসেছে আজ। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। এগুলো আগামীকাল সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। এদিন দুপুর থেকে গমগুলো খালাসের কার্যক্রম শুরু হবে।

এর আগে প্রাকৃতিক দূর্যোগের কারণে ভারতে সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুই মাস বন্ধের পর গত ১লা আগস্ট ভারত থেকে গম আসে আখাউড়া স্থলবন্দরে।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পিএম | বুধবার, ২৪ অগাস্ট ২০২২

The Daily Sarod |