জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 10:28 pm
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারুণ্যের যে রোডমার্চ শুরু হয়েছে তা সরকারপতনের মধ্য দিয়ে শেষ হবে। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে তরুণ সমাজ আজ জেগে উঠেছে। শেখ হাসিনা সরকারকে আর কোন অশুভ শক্তিই রক্ষা করতে পারবে না। এ আন্দোলন ডু আর ডাই বলেও তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট অভিমুখে তারুণ্যের রোডমার্চে যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে গাড়ি থেকে সংক্ষিপ্ত বক্তব্যে নেতকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে এ রোডমার্চ শুরু হয়। রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এই রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে রোডমার্চ কর্মসূচিকে স্বাগত জানাতে ঢাকা-সিলেট মহাসড়কেরর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, খাটিহাতা বিশ্বরোডের মোড় এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়। এ সময় তারা শেখ হাসিনার পদত্যাগসহ বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দেয়।
এ সময় বিশ্বরোড মোড়ে গাড়ি থেকেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়ার সীমানায় পৌঁছকে দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম ও যুবদলের কেন্দ্রীয় নেতা এস এন তরুন দেসহ দলের মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে রোডমার্চকে স্বাগত জানিয়ে শোডাউন করা হয়।
Posted ১০:২৮ পিএম | বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya