শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

হামলা-হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২০ অক্টোবর ২০২৪   সর্বশেষ আপডেট : 11:04 pm

হামলা-হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হামলা ও হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও সরাইল উপজেলায় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে ও সন্ধ্যায় সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চম্পকনগর বাজার থেকে ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এর গাড়ি ভাঙচুরের ঘটনায় সম্প্রতি রাষ্ট্রু মিয়া নামের একজন বাদি হয়ে দায়ের হওয়া মামলায় আসামী হিসেবে চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যায় বিকেল বাজার থেকে চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

The Daily Sarod |