শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

হামলায় ব্যবসায়ীর চোখের কর্নিয়া হারানোর মামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 8:40 pm

হামলায় ব্যবসায়ীর চোখের কর্নিয়া হারানোর মামলায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগ করার জেরে সন্ত্রাসী হামলায় সজিব কর্মকার (৩০) নামের এক ব্যবসায়ী চোখের কর্নিয়া হারানোর মামলায় প্রধান অভিযুক্ত কেশব কর্মকার (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ মার্চ) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত কেশব কর্মকার শহরের কান্দিপাড়ার হারাধন কর্মকারের ছেলে।

চোখের কর্নিয়া হারানো ব্যবসায়ী সজিব কর্মকার জেলা শহরের পূর্ব পাইকপাড়ার সুধাংশু কর্মকারের ছেলে। তিনি শহরের পুরাতন সিনেমা হল রোডে ইলেকট্রনিক মালামাল ব্যবসায়ী। এই ঘটনায় তার বড় ভাই রাজিব কর্মকার বাদি হয়ে সদর মডেল থানায় ৩জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪/৫জনকে আসামী করে মামলা দায়ের করেন।

হামলার শিকার সজিবের বড় ভাই মামলার বাদি রাজিব কর্মকার জানান, আমি ও আমার ছোট ভাই সজিব সিনেমা হল রোডে উজ্জল ইলেকট্রনিক নামের একটি প্রতিষ্ঠান দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে শহরের কান্দিপাড়ার কেশব কর্মকার নামে এক যুবক তার সঙ্গীদের নিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এতে এই এলাকার বাসা বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও ছিনতাইসহ অপকর্ম বাড়ছিল। গত একবছর আগে আমরা দুই ভাইসহ অন্যান্য ব্যবসায়ী ও মহল্লাবাসী সদর মডেল থানায় মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযোগ দায়ের করি। এর প্রেক্ষিতে মাদক ব্যবসায়ী কেশব থানায় এই জাতীয় অপরাধ করবে না মর্মে মুচলেকা প্রদান করে ছাড় পায়। এরপর থেকেই ক্ষুব্ধ হয়ে নানান সময় আমি ও আমার ভাইকে মাদক ব্যবসায়ীরা হুমকি প্রদান করে আসছিল।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারী রাতে আমার ভাই দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ফরিদুল হুদা ক্লিনিকের সামনে কেশব কর্মকার তার ভাই মাধব কর্মকারকে সাথে নিয়ে দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। এসময় তারা আমার ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। এই ঘটনায় আমার ভাইয়ের চোখ, নাক-ঠোঁট সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। বিশেষ করে চোখের উপর কুপ পড়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় চিকিৎসকরা জানিয়েছেন তার বাম চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শে আমার ভাইকে ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছি। সেখানেও চিকিৎসকরা একই কথা জানিয়েছেন। চেন্নাই থেকে তাকে হায়দ্রাবাদে চিকিৎসকরা পাঠিয়েছেন। বর্তমানে সে হায়দ্রাবাদে চিকিৎসাধীন আছেন।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হুমায়ূন কবির জানান, অভিযান চালিয়ে কেশবকে কান্দিপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৮:৪০ পিএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

The Daily Sarod |