শিরোনাম
হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল স্টেডিয়াম মার্কেট অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম হয়তো আমরা ইরানকে উড়িয়ে দেব: ট্রাম্প কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির

হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল স্টেডিয়াম মার্কেট

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 4:08 pm

হাইকোর্টের আদেশে ৯ দিন পর খুলল স্টেডিয়াম মার্কেট

টানা ৯ দিন বন্ধ থাকার পর হাইকোর্টের দেওয়া স্থগিতের আদেশের পর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭টি দোকান খুলে দিয়েছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকালে দোকানগুলোর তালা খুলে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন তারা।

এর আগে ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেটের ৩৭টি দোকান বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান বন্ধের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এর প্রতিবাদে তারা মার্কেটের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

দোকান মালিকদের করা রিটের শুনানি শেষে ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট ২৪ আগস্টের দোকানের মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা করার আদেশ, ১৪ সেপ্টেম্বরের অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার টাকা পরিশোধের নির্দেশ এবং ১৮ সেপ্টেম্বর দোকানে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেন আদালত। আদালতের এ আদেশের পর বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীরা ৩৭টি দোকানের তালা খুলে দেন। ফলে ৯ দিন পর আবারও মার্কেটের দোকানগুলোতে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ জানিয়েছেন, আদালতের আদেশের কপি পেয়েছেন। বিষয়টি আমরা আপিল করবো। পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

The Daily Sarod |