শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

স্বরচিত গান-কবিতায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত অধ্যাপক হারুণুর রশিদকে স্মরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:11 pm

স্বরচিত গান-কবিতায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত অধ্যাপক হারুণুর রশিদকে স্মরণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম হারুণুর রশিদকে তাঁর রচিত গান ও কবিতায় স্মরণ করা হয়েছে। ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয়।

আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত মাঠে সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদদূস।

স্মৃতিচারণ করেন, প্রফেসর অমৃত লাল সাহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাইদ, সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল- আমীন শাহীন, সংগঠক এম.এ বাসেত, মো. হোসেন মিয়া, বাতিঘর এর প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন।

অনুষ্ঠানে হারুণুর রশিদ রচিত সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ফারুক আহমেদ পারুল। শারমীন সুলতানা নির্দেশনায় দলীয় কবিতা আবৃত্তি করেন আবরনি সংগঠনের বড় দল ও ছোট দল। এর আগে সকালে পৌর এলাকার শেরপুরে অবস্থিত মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

The Daily Sarod |