শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:15 am

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছে। মঙ্গলবার  স্থানীয় সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় শাওন নামের একজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৮) ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।

জানা যায়, সকালে বাসা থেকে কর্মস্থলে যাবার পথে চলন্ত অবস্থায় তাদের প্রাইভেটকারের চাকা খুলে এ দুর্ঘটনা ঘটে ।এতে প্রবাসী জাকের আলী (১৮) ও আব্দুল মুকিত (২৫) ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় আরেক প্রবাসী শাওন (১৯) গুরুতর আহত হয়। নিহত দুই বাংলাদেশীর মরদেহ ও আহত শাওন রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে রয়েছেন।

নিহত জাকের আলীর ভাই কুলাউড়ার মোজাহিদ আহমদ জানিয়েছেন, মাত্র ৫-৬ মাস আগে পরিবার ও নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে আসেন জাকের আলী। সড়ক দুর্ঘটনায় জাকির আলীর নিহত এবং জুড়ী উপজেলার আরেকজন এ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:১৫ এএম | বুধবার, ০৪ মার্চ ২০২০

The Daily Sarod |