শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সৌদির সড়কে পিষ্ট সংসার গুছানোর স্বপ্ন, লাশ আনার টাকা নিয়ে দুশ্চিন্তা পরিবারের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:41 pm

সৌদির সড়কে পিষ্ট সংসার গুছানোর স্বপ্ন, লাশ আনার টাকা নিয়ে দুশ্চিন্তা পরিবারের

দুই ভাইয়ের মধ্যে জুনায়েদ ছোট। তবে কর্মঠ। সেই চিন্তা থেকেই তাকে সৌদি আরবে নেওয়ার চিন্তা বাবা হামিদুল ইসলামের। আরো আগে থেকেই হামিদুল ইসলাম সেখানে থাকেন। বাবা-ছেলে মিলে সংসারটা নতুন করে সাজাবেন এমন স্বপ্নই ছিলো।

বছর না পেরুতেই সৌদির সড়কে পিষ্ট হলো সংসার গুছানোর স্বপ্ন। রবিবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ও বাংলাদেশ সময় বেলা তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুনায়েদ মিয়া (২২)। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে বহনকারি লরি উল্টে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের হামিদুল ইসলামের দ্বিতীয় ছেলে। হামিদুল ইসলাম সেখানকার দাম্মাম শহরের আল ফাহাদ নামে একটি কম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। প্রায় এক বছর আগে তিনি সেখানে যান।

জুনায়েদের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকার্তদের কান্না যেন প্রবল বর্ষণকেও হার মানিয়েছে। স্বজনসহ প্রতিবেশিরা এসে পরিবারের লোকজনকে শান্তনা দিচ্ছেন। জুনায়েদের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন সবাই।

ছেলের মৃত্যুর ঘটনায় হাউমাউ করে কাঁদতে থাকা মা তাসলিমা আক্তার জানান, জুনায়েদের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে নম্বর নিয়ে তাদেরকে মৃত্যুর খবর জানান সেখানে অবস্থানরত এক বাংলাদেশি। পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে গিয়ে ছেলের এভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। দ্রুত ছেলের লাশ দেশে আনতে সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | মঙ্গলবার, ০৮ অগাস্ট ২০২৩

The Daily Sarod |