সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০
সর্বশেষ আপডেট : 9:14 pm
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মো. লিয়াকত আলী নামে এক প্রবাসীর মারা গেছেন। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত লিয়াকতের নিকট আত্মীয় হারুন রশীদ ও জহিরুল ইসলাম।
মো. লিয়াকত আলী কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামের মৃত তাজুল ইসলাম প্রকাশ তাজু সর্দারের ছেলে।
জানা গেছে, সৌদি আরবের মদিনায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন লিয়াকত আলী। সম্প্রতি অসুস্থ হওয়ার পর তার করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। মদিনার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার দুপুর পৌনে দুইটায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
Posted ৯:১০ পিএম | শনিবার, ০২ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya