শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি

সৌদিতে নারী কর্মীদের দায়দায়িত্ব রিক্রুটিং এজেন্সির

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:21 pm

সৌদিতে নারী কর্মীদের দায়দায়িত্ব রিক্রুটিং এজেন্সির

সৌদি আরবে নারী কর্মীরা যতো দিন কর্মরত থাকবেন, ততো দিন তাদের সকল দায়দায়িত্ব বাংলাদেশ ও সৌদি আরবের রিক্রুটিং এজেন্সি বহন করবে। এছাড়াও, যেসব নারী কর্মী প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন, প্রত্যাবর্তন না করা পর্যন্ত তাদের আবাসন ও অন্যান্য দায়িত্বও বহন করবে রিক্রুটিং এজেন্সি।

বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যৌথ কারিগরি কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২ ডিসেম্বর, সোমবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, যে সব নারী কর্মী কাজ ত্যাগ করে পালিয়েছেন, তাদেরকে সৌদি পুলিশ কোনোভাবেই নিয়োগকর্তার কাছে হস্তান্তর করবে না।

নারী কর্মীরা কর্মকাল পূর্ণ করলে, তাদের নিরাপদ প্রত্যাবর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সি বহন করবে এবং এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস ও সৌদি শ্রম মন্ত্রণালয়কে অবহিত করবে।

যদি কোনো নারী কর্মী মেয়াদ শেষে কাজ করতে চান, তাহলে অবশ্যই চুক্তি নবায়ন করতে হবে এবং এ নবায়ন বাংলাদেশ দূতাবাস কর্তৃক অনুমোদিত হতে হবে।

চুক্তি নবায়নের পর সংশ্লিষ্ট এজেন্সি এ সংক্রান্ত তথ্যাদি নারী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আইটি প্ল্যাটফর্মে (মুসানেদ) আপলোড করবে।

কোনো বিপদগ্রস্ত নারী কর্মীর সুরক্ষার বিষয়ে গুরুতর অভিযোগ উঠলে, সৌদি সরকারের ‘ডিপার্টমেন্ট অব প্রোটেকশন অ্যান্ড সাপোর্ট’ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |