শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন: রেলপথ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 7:51 pm

সেপ্টেম্বরে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ শেষের পথে। এ বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ হলে সেপ্টেম্বরেই দু’দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর যেহেতু বড় প্রকল্প উদ্বোধন করা যায় না বলেই এর আগে করা হবে।

বুধবার (১৭ মে) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় রেলপথ মন্ত্রী বলেন, ‘নির্মাণের এক বছর পর পরীক্ষামূলক রেল পরিচালনা করা হবে। এ রেলপথ ডুয়েল গেজে নির্মাণ হলেও শুরুর দিকে মিটার গেজে চলবে। কেননা বাংলাদেশে এখনো মিটার গেজ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা বাংলাদেশের পুরো রেলপথ ডুয়েল গেজের আওতায় আনা হবে। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত শিগগিরই ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | বুধবার, ১৭ মে ২০২৩

The Daily Sarod |