অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 5:47 pm
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ‘যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির একটি আদালত এই দণ্ডাদেশ দেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা বিভাগের প্রধান থাকাকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে বাশার আল-আসাদকে এই সাজা দেওয়া হয়েছে। দারা ছিল সিরিয়ায় ২০১১ সালের গণঅভ্যুত্থানের সূতিকাগার।
এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী দামেস্কের দিকে এগিয়ে গেলে পরিবারসহ সিরিয়া ছেড়ে মস্কো চলে যান আসাদ। পরে দেশটির অন্তর্বর্তী সরকার সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু করে।
আদালত একই সঙ্গে আসাদ সরকারের সাবেক কর্মকর্তা আতিফ নাজিবকেও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন।
আদালতের রায়ে বলা হয়েছে, আতিফ নাজিব ১৫ বছরের কম বয়সী শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা ও নির্যাতনের ফলে মৃত্যুর মতো অপরাধে জড়িত ছিলেন। এসব অপরাধকে আদালত মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
Posted ৫:৪৭ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya