শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সালিসি সভায় নারীকে নির্যাতন, সাবেক-বর্তমান ইউপি সদস্য গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৪ জুলাই ২০২৪   সর্বশেষ আপডেট : 9:44 pm

সালিসি সভায় নারীকে নির্যাতন, সাবেক-বর্তমান ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চুরির অপবাদে সালিসি সভায় এক নারী (২৫) কে পৈশাচিক নির্যাতনের অভিযোগে সাবেক-বর্তমান দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য হোসেন মিয়া।

বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খান  জানান, কয়েকদিন আগে বিষ্ণুপুরের এক চৌকিদারের স্ত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন ওই নারীকে ব্যাপক মারধর করে। চৌকিদারের স্ত্রীকে অমানুষিক নির্যাতনের ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা ৪জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এরআগে, অভিযুক্ত বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য ইসহাক মোল্লা জানিয়ে ছিলেন, একটি বাড়িতে স্বর্নলংকার চুরি ঘটনা ঘটে। এই ঘটনায় সালিসি সভা হয়। সালিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীকে মারধর করা হয়েছে। তবে এই মারধর করা আমাদের ভুল ছিল।

Facebook Comments Box

Posted ৯:৩৭ পিএম | রবিবার, ১৪ জুলাই ২০২৪

The Daily Sarod |