শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সাজা ভোগের পর তিন ভারতীয় অনুপ্রবেশকারিকে পাঠানো হয়েছে নিজ দেশে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৯ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 10:06 pm

সাজা ভোগের পর তিন ভারতীয় অনুপ্রবেশকারিকে পাঠানো হয়েছে নিজ দেশে

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সাজা ভোগের পর ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে তাদের ফেরত দেওয়া হয়।

৩ ভারতীয় হলেন, ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার দেবীপুর এলাকার রামু দেববর্মা,সনীল দেববর্মা ও স্বপন দেববর্মা।

প্রত্যাবাসনের সময় চেকপোস্ট শূন্য রেখায় উপস্থিত ছিলেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মোর্শেদুল হক, ভারতের আগরতলা পশ্চিম থানার এএসআই মিলন দেববর্মা সহ দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও সীমান্তরক্ষী বাহিনী।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে। এসময় তাদের বিজিবি আটক করে কসবা থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আদালত অনুপ্রবেশের দায়ে তাদেরকে পৃথকভাবে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা আর্থিক দণ্ডাদেশ প্রদান করেন।

এরপর থেকে দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি মাধ্যমে  আইনি পক্রিয়া শেষে দীর্ঘ ৫ মাস পর তাদেরকে ভারতে ত্রিপুরায় ফেরত পাঠানো হয়।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। স্থলবন্দরের শুন্যরেখায় আগরতলা পশ্চিম থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছি।

Facebook Comments Box

Posted ১০:০৬ পিএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

The Daily Sarod |