জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কসবা উপজেলায় কয়েকমিনিট স্থায়ী টর্নেডোর আঘাতে অন্তত ২২টি বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। আজ শুক্রবার বিকেল সরাইল উপজেলার শাহবাজপুরে ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
স্থানীয়রা জানান, শাহবাজপুর তিতাস নদী থেকে টর্নেডোর সৃষ্টি হয়। এসময় তিতাস নদীতে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। মুহূর্তে জলোচ্ছ্বাসটি নদীর তীরবর্তী সরাইল উপজেলার গ্রাম শাহবাজপুর ৮নং ওয়ার্ডে আঘাত আনে। এতে অন্তত ১৫টি বাড়ী ঘরের টিনের চালা উড়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় বেশ কিছু পরিবার। বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে ক্ষতিগ্রস্থরা।
কসবার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, টর্নেডোতে ৭টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার দিতে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল হুদা চৌধুরী বাদল জানান, বিকেলের সাড়ে ৩টার দিকে হঠাৎ করে তিতাস নদীতে একটি ঘূর্ণিঝড়ে সৃষ্টি হয়। মুহূর্তে ঝড়টি লোকালয়ে আঘাত আনে। এতে কোন কিছু এতে কোন কিছু বুঝে ওঠার আগেই লণ্ডভণ্ড হয়ে যায় শাহবাজপুর তিতাস পাড়ের অন্তত ১৫টি ঘরবাড়ি।
এতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন বাড়িঘরের বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন জানান, ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের তালিকা আমরা পেয়েছি। তাদের প্রত্যেক ৩০কেজি কেজি করে চাল এবং ঢেউটিন দেয়া হচ্ছে।
Posted ৯:৫২ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya