শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

সরাইলে বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতি চিহ্ন রক্ষার দাবী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৬ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:03 pm

সরাইলে বিপ্লবী উল্লাসকর দত্তের স্মৃতি চিহ্ন রক্ষার দাবী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনের আপসহীন বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ির স্মৃতি চিহ্ন মুছে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন সম্পদ সংরক্ষণ পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযুষ কান্তি আচার্য, জহিরুল ইসলাম চৌধুরী স্বপন,দীপক চৌধুরী বাপ্পী, সাজিদুল ইসলাম, মনির হোসেন,ফেরদৌস রহমান, শামীম আহমেদ,মোমিনুল আলম বাবু,মোজাম্মেল হক পাঠান প্রমুখ।

এসময় বক্তারা, ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলনের আপসহীন বিপ্লবী উল্লাসকর দত্তের বাড়ি আড়াল করে বহুতল ভবন নির্মান কাজ বন্ধ করার এবং সেখান থেকে নির্মান সামগ্রী সরিয়ে নেয়ার দাবী জানিয়ে বলেন, ভারতের উল্লাসকর দত্তের নামে রাস্তা সহ অনেক কিছুর নামকরন থাকলে দেশে তার জন্মভিটার স্মৃতি মুছে ফেলা হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যােগ না থাকা উদ্বেগের। অগ্নিযুগের এই অগ্নিপুরুষের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জরাজীর্ণ বাড়ির স্মৃতি সংরক্ষণ জরুরি বলে মনে করেন জেলার সংস্কৃতিসেবীরা।

জরাজীর্ণ একটি কাচারি ঘরটিই বিপ্লবী উল্লাস কর দত্তের সর্বশেষ স্মৃতি। সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান ক্রয় সূত্রে বাড়িটি তার বলে দাবি করে নব্বই দশকের শুরু থেকে বাড়িটি তার দখলে রেখেছেন।‌ উল্লাসকরের কাচারি ঘর ঘেঁষা উত্তর দিকের ভবনটিতে সাবেক এই চেয়ারম্যান পরিবার নিয়ে বসবাস করছেন। শতাব্দী প্রাচীন এই বাড়িটি অনেক বার ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে সম্প্রতি বাড়িটির সামনের অংশে বহুতল ভবন নির্মাণের জন্য গর্ত করে ঢালাই কাজ শুরু করেন চেয়ারম্যান।

Facebook Comments Box

Posted ৮:০৩ পিএম | শনিবার, ২৬ নভেম্বর ২০২২

The Daily Sarod |