স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
সর্বশেষ আপডেট : 10:30 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অভিযানকালে মাদক ব্যবসায়ী মোঃ সুলতান মিয়া ও মোঃ আলাউদ্দিনকে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৪২ হাজার ৬৪০ টাকা, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইল উপজেলার ধামাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে যৌথ বাহিনীর পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী সরাইল উপজেলার ধামাউড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুলতান মিয়া ও মো. আলাউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করেন।
এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল ও নগদ ৪২ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদেরকে সরাইল থানায় সোপর্দ করা হয়।
Posted ১০:৩০ পিএম | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya