সমবেদনা জানাতে বিজয়নগরে নিহত শিক্ষকের বাড়িতে রেজাউল ইসলাম ভূইয়া

বিজয়নগর প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ১৩ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : ১১:৩০ পূর্বাহ্ণ

সমবেদনা জানাতে বিজয়নগরে নিহত শিক্ষকের বাড়িতে রেজাউল ইসলাম ভূইয়া

আজ শুক্রবার সকালে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মৃত্যুতে সমবেদনা জানাতে নিহতের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্ঠা এড. মো: রেজাউল ইসলাম ভুইয়া।

এসময় তিনি নিহত প্রধান শিক্ষকের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং নিহতের আত্মীয় স্বজনদের খোজ খবর নেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর জাতীয় পার্টির আহবায়ক মো: এমদাদুল বারি, ব্রাহ্মণবাড়িয়া ওলামা পার্টির সাধারন সম্পাদক মো: সিরাজ আক্রাম, বিজয়নগর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো: নান্নু মিয়া, সাধারন সম্পাদক মো: কামাল মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো: আব্বাস মিয়া, মো অহিদ মিয়া, মো: মুতি মিয়া, মাহমুদুল মাজহার সবুজ, মো: আনিছ মিয়া, মো:মোজাহিদ মিয়া, মো: হৃদয় মিয়া, মো:সাহেদ মিয়া, মো:ফরহাদ মিয়া, মো:সাহিন ভুইয়া, মো:সোহাগ মিয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

dainiksarod |