স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 8:12 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শীতল দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধের ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর রেলগেইট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়ার মৃত অমৃত লাল দেবনাথের ছেলে ও চিকিৎসক খোকন দেবনাথের পিতা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এস.আই) সালাউদ্দিন খান নোমান জানান, শীতল দেবনাথ বার্ধক্যজনিত কারণে স্মৃতি শক্তি কিছুটা হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ শুক্রবার সকালে দাড়িয়াপুর রেললাইনে তার ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন, তা জানা যায়নি।
Posted ৮:১২ পিএম | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya