শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

সংকীর্ণ মানসিকতার কারণে ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 10:07 pm

সংকীর্ণ মানসিকতার কারণে ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে: গণপূর্তমন্ত্রী

বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এখন তো আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছেন তা বোধগম্য নয়।

তিনি মনে করেন, বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতা এবং গ্রামের লোকদের সাথে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার কারণেই পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেয়া হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ১৯ তম  ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, দেশের শিক্ষার উন্নয়নে  বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার সহধর্মীনি সাঈদা হুদা, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |