শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

শিক্ষার নেই কোন সার্টিফিকেট, রোগী দেখছিলেন কনসালটেন্ট পরিচয়ে

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 9:42 pm

শিক্ষার নেই কোন সার্টিফিকেট, রোগী দেখছিলেন কনসালটেন্ট পরিচয়ে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আফজাল হোসাইন(৩০) নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাঞ্ছারামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্র নামের একটি বেসরকারি ক্লিনিক এই দণ্ড প্রদান করা হয়।

আটক আফজাল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরনারান্দীর আব্দুল আওয়ালের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ মীরা।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ মীরা জানান, আফজাল নিজেকে চোখের কনসালটেন্ট চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। প্রেসক্রিপশনে নিজেকে কনসালটেন্ট লিখে চোখের চিকিৎসার বিশেষজ্ঞ লিখছেন। অথচ তার শিক্ষাগত যোগ্যতার কোন সনদ নেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সে শিক্ষাগত যোগ্যতার কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাদের ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়াও সে যে ক্লিনিকে বসে রোগী দেখতেন, বাঞ্ছারামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্র নামের ক্লিনিকের মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০

The Daily Sarod |