শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 10:19 pm

শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভঃ মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্লে কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে এই বিক্ষোভ শুরু করেন। এসময় তারা ওই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবী জানান। ।

পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।

এ সময় শিক্ষার্থী নাজিফা ইসলাম অধরা, তুষী, ইসরাহ ভূইয়া, আফ্রিদা ও ফাতেমা খান ইমা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে শিক্ষার্থীদের একাংশকে ভুল বুঝিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে নানা অনিয়ম ও দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছে। এতে ৬ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিষয়টির গভীর তদন্ত করে শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান  জানান।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা দাবী তুলে ধরে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের সাথে দেখা করেন। এ সময় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে দ্রত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের শ্রেনী কক্ষে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

Facebook Comments Box

Posted ১০:১৯ পিএম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |