শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

শাহবাজপুরে শিশু ময়নাকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় ধর্ষনসহ হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 9:51 pm

শাহবাজপুরে শিশু ময়নাকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় ধর্ষনসহ হত্যা মামলা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দ্বিতীয় তলা থেকে গত রোববার সকালে মায়মুনা আক্তার ময়না নামের নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের পর, সোমাবার সকালে সরাইল থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা করেছেন নিহত শিশুটি মা নীপা আক্তার।
মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সরাইল সার্কেলের  সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এই মামলার আসামীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে জানান তিনি।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া মসজিদের দ্বিতীয় তলায় নয় বছর বয়সী শিশু মায়মুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।
ময়নার স্বজনদের দাবি,শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফেরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তার পরিবারসহ এলাকাবাসী।
Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | সোমবার, ০৭ জুলাই ২০২৫

The Daily Sarod |