শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক
কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কসবা উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : 10:32 pm

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব  শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসাররের কনফারেন্স হলরুমেএ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন আখাউড়া সেনা ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জামাল উদ্দিন,  কসবা থানা ওসি ( তদন্ত)  রিপন দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন, জামায়াত ইসলামের নায়েব আমির মাওলানা শিবলী নোমানী, পৌর বিএনপি সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আশরাফ আলী, সাংবাদিক ফোরাম সভাপতি সবুজ খান জয়, পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাম বাবু, সদস্য সচিব কনক কান্তি ঋষি, উপজেলা গণপরিষদ সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালি প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,  আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন  বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, শান্তিপুর্ণভাবে পূজার আয়োজন, উদযাপন এবং প্রতিমা বিসর্জ্জনে নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন,  সরকারী নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন এবং সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতিটি মন্ডপে দায়িত্বশীলদের সতর্ক থাকার বিষয়ে বলা হয়।  সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনির লোকজন দায়িত্ব পালন করবেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ বছর কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

The Daily Sarod |