আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 9:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ জুন) বিকালে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স-এ আইজিপির কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্কুলটির প্রতিষ্ঠার শত বছর পূর্ণ হওয়ায় পূর্ণমিলনী, শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান উদযাপন ও স্কুলটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগ এবং বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নে আলোচনা হয়।
এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ-আল মামুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিকল্পনা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. রাাব্বী মিয়া।
এসময় করোনার কারণে পিছিয়ে পড়া আখাউড়া রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটি যথা শীঘ্রই আয়োজন করার প্রস্তাব করা হয়। তাছাড়া বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠতে, শিক্ষক স্বল্পতা পূরণ, অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এসোসিয়েশনের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ একটি বিশেষ টীম করে রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তাব করা হয়। আগামী ঈদুল আযহার পর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করা হয়। সভায় এসোসিশনের মাসিক চাঁদা ধার্যের প্রস্তাব করতে এবং শীঘ্রই একটি কমিটি করে একটি স্মরনিকা প্রকাশের প্রস্তাব করা সহ বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ঢাকসুর সাবেক এজিএস মাহবুবুুল আলম ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সংগঠনের উপদেষ্টা ও ন্যাশনাল ব্যাংক এর প্রক্তন ডিএমডি একরামুল হক, সিনিয়র সহ সভাপতি পিআরএল এ থাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খুরশেদ আলম ভূঁইয়া, উপদেষ্টা শাহজাদা খাদেম, সহ সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান আবুল মনসুর আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক বশির মিয়া খাদেম, যুগ্ন সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, গাজীপুরের জেলা দায়রা জজ নারী ও শিশু ট্রাইবুনালের জজ রোকসানা বেগম হেপী, উদ্যোক্তা ও সাপ্তাহিক আমার ইস্কুলের ভারপ্রাপ্ত সম্পাদক এইচ, এম মশিউর রহমান বাপ্পী সহ সংগঠনের শতাধিক নেতা ও সদস্য বৃন্দ।
সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগের স্কুলগুলো ছিলো কাঁচা ঘর আর শিক্ষককরা ছিলেন পাঁকা ঘর, আর এখনকার শিক্ষকরা হয়ে গেছে কাঁচা আর বিদ্যালয় গুলো হয়েছে পাঁকা সুন্দর সুন্দর ঘর। বিদ্যালয়ের ফলাফলের মান উন্নয়নে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। পরিশেষে সভায় এসোসিয়েশনের সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন আইজিপি।
–আশরাফুল মামুন /
Posted ৯:০১ পিএম | সোমবার, ০৩ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya