শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

লক্ষীপূজায় রোববার বন্ধ থাকবে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৮ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:31 pm

লক্ষীপূজায় রোববার বন্ধ থাকবে আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি

সনাতন ধর্মালম্বীদের লক্ষী পূজা উপলক্ষে আগামীকাল রোববার (৯ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ইন্দো-বাংলা এক্সপোর্টার ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার এর সাধারন সম্পাদক শিব শংকর দাস স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর শনিবার বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়। লক্ষী পূজায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বরাবরের মতো যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | শনিবার, ০৮ অক্টোবর ২০২২

The Daily Sarod |