শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

রোববার থেকে সৌদিতে উঠে যাচ্ছে লকডাউন

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 12:26 am

রোববার থেকে সৌদিতে উঠে যাচ্ছে লকডাউন

মহামারী করোনা ভাইরাসের মধ্যেই রবিবার থেকে জাতীয় ভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। দেশটির সরকার প্রায় তিন মাসের লকডাউন শেষে ফের অর্থনীতি সচল করার পদক্ষেপ নিয়েছে ।

শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র কারফিউ তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চ মাস থেকে দেশটির বেশিরভাগ শহরে ২৪ ঘণ্টার কারফিউ দিয়েছিল। মে মাসে দেশটিতে চলাচলের জন্য বিধিনিষেধ শিথিল করে এবং সর্বশেষ ২১ শে জুন থেকে সম্পূর্ণভাবে কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

খবরে বলা হয়, কারফিউ তুলে নিলেও সৌদি আরবে নতুন করে কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। স্থানীয় সময় রবিবার সকাল ছয়টা থেকে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত দিয়েছে সৌদি আরব। তবে সামাজিক দূরত্ব মেনে ধর্মীয় অনুশাসন পালন করতে হবে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সেই সঙ্গে একই জায়গায় ৫০ জনের বেশি এক সঙ্গে জড়ো হওয়া যাবে না।

সৌদি আরবে করোনা ভাইরাসে কমপক্ষে দেড় লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু বরণ করেছে ১২৩০ জন মানুষ। গত ২৮ মে থেকে চলাচল ও ভ্রমণে বিধিনিষেধ শিথিল করার পর সাম্প্রতিক দিনগুলোতে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে।

ভাইরাসটির আরও ছড়িয়ে পড়া রোধ করতে হজে অংশগ্রহণকারীর সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করেছে সৌদি আরব। সৌদি আরব সরকার হজের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে।

Facebook Comments Box

Posted ১২:২৬ এএম | রবিবার, ২১ জুন ২০২০

The Daily Sarod |