শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রোববার তিতাস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 8:37 pm

রোববার তিতাস নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ

তিতাস নদী রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বৈঠার ছন্দে উত্তাল হবে। দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নীদতে আবারো আয়োজন করা হয়েছে নৌকাবাইচ। তিন জেলার মোট ১৩টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিবে বলে সংশ্লিষ্টদের কাছ থেকে ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের ছয়টি করে এবং কিশোরগঞ্জের একটি নৌকা রয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত নৌকা বাইচ দুপুর একটায় শিমরাইল কান্দি গাওগ্রাম পয়েন্ট থেকে শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম হওয়া নৌকা ৭৫ হাজার টাকা, দ্বিতীয় হওয়া নৌকা ৫০ হাজার ও তৃতীয় হওয়া নৌকা ২৫ হাজার টাকা পাবে।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। দারাজ বাংলাদেশ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কম্পানি লিমিটেড ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড এ আয়োজনের সার্বিক সহযোগিতা করছে।

ব

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |