শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রেলের স্লিপার বিক্রি করে দেন সাবেক কর্মকর্তা, গ্রেপ্তার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   সর্বশেষ আপডেট : 11:03 pm

রেলের স্লিপার বিক্রি করে দেন সাবেক কর্মকর্তা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ পিস পুরোনো কাঠের স্লিপারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তবাহিনীর সদস্যরা। তারা রেলওয়ের সাবেক এক কর্মকর্তার কাছ থেকে এসব স্লিপার কিনে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছেন। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আখাউড়া রেলওয়ে থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. সোহেল ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি গ্রামের আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার সকালে তাদেরকে আটকের পর রাতে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হয়।

মামলায় অভিযোগ করা হয়, সদ্য সাবেক উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলামের কাছ থেকে এসব স্লিপার প্রতিটি ১৫০ টাকা করে কিনে নেন তারা। মনিরুল ইসলাম গত বছরের ডিসেম্বরে অবসরে যান। রেলওয়ে নিরাপত্তাবাহিনী আখাউড়া চৌকির এসআই মো. আবু সুফিয়ান ভূইয়া এ মামলা দায়ের করেন।

একাধিক সূত্র জানায়, আখাউড়া রেলওয়ে জংশন থেকে দীর্ঘদিন ধরেই রেলওয়ের বিভিন্ন পণ্য চুরি হচ্ছিল। ইতিমধ্যেই একাধিক অভিযানে চোরাই পণ্যসহ চোর আটক হয়। এসব জব্দ হওয়া স্লিপার আখাউড়ার সংশ্লিষ্টস্থানে না রেখে পূর্ব পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ায় রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের পূর্ব দিক থেকে একটি ট্রাকে করে এসব স্লিপার নেওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলওয়ে পুলিশের সহযোগিতায় এগুলো জব্দ করে ও দুজনকে আটক করে।

Facebook Comments Box

Posted ১১:০৩ পিএম | শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

The Daily Sarod |