শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রেললাইনের পাশে উৎপেতে করতো ছিনতাই, তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 10:37 pm

রেললাইনের পাশে উৎপেতে করতো ছিনতাই, তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ মে) বিকেলে তাদের আদালত প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়া র অহিদ মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৮), একই এলাকার জুয়েল মিয়ার ছেলে পারভেজ (১৮) ও জেলার নবীনগর উপজেলা কাইতলার জীবন মিয়ার ছেলে রাব্বি (১৮)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১৪৫০ টাকা এবং রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, জয়নাল সহ তিন ছিনতাইকারী দক্ষিন পৈরতলা রেললাইন এলাকায় অবস্থান করতো। তারা অপরিচিত পথচারী দেখলেই প্রথম নাম ঠিকানা জিজ্ঞেস করতেন। তারপর ছুরি বের করে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা দিতে বলে, তা না দিলেই তারা পথচারীদের ছুরিকাঘাত করে এবং টাকা পয়সাসহ সাথে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে রেললাইন এলাকা থেকে পালিয়ে যেতেন।

তিনি আরও জানান, সর্বশেষ গত ৫ মে দক্ষিণ পৈরতলায় এক প্রাইভেটকার চালক তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। দুপুরের খাবারের পর বেলা ৩টায় রেললাইন এলাকায় হেঁটে বেড়াতে যান। সেখানে জয়নাল সহ তিন ছিনতাইকারী ওই ব্যক্তিকে নাম ঠিকানা জিজ্ঞেস করে ছুরি ধরে। টাকা পয়সা না দেওয়ায় তাকে এই তিন ছিনতাইকারী ছুরিকাঘাত করে ৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ১হাজার ৪৫০ টাকা ও রক্তমাখা ছুরি সহ গ্রেপ্তার করা হয়। রেকর্ডে তাদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা পাওয়া গেছে। রোববার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৩৭ পিএম | রবিবার, ০৭ মে ২০২৩

The Daily Sarod |