শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রেলক্রসিংয়ে ট্রেন টেনে নিয়ে গেল মোটরসাইকেল, প্রাণ গেল যুবকের

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 9:49 pm

রেলক্রসিংয়ে ট্রেন টেনে নিয়ে গেল মোটরসাইকেল, প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আদিল মিয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চিনাইর নোয়াবাড়ি রেলগেইটে এই ঘটনা ঘটে। এসময় আরও দুই যুবক আহত হয়। এরমধ্যে রুবেল নামে একজনের নাম জানা গেছে। । নিহত আদিল জেলা শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে এবং সে জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্রলা এক্সপ্রেস চট্রগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরের নোয়াবাড়ি অরক্ষিত রেলগেইট একটি মোটরসাইকেলে তিন যুবক অতিক্রম করছিল৷ এসময় হঠাৎ চট্রলা এক্সপ্রেস ট্রেন এসে যায়। ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এই ঘটনায় আদিল নামের এক যুবক নেই হয় এবং দুইজন যুবক আহত হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা চিকিৎসা নিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৯ পিএম | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

The Daily Sarod |