বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 10:34 pm
জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় রবীন্দ্রসঙ্গীতের প্রথম স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রিয়ম আচার্য। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের বিজয়ীদের পুরষ্কার গ্রহণ করবে প্রিয়ম।
প্রতিযোগীতায় ‘গ’ বিভাগের রবীন্দ্রসঙ্গীতে অংশগ্রহণ করেছিলো প্রিয়ম আচার্য। এটিএন নিউজের ব্যুরো প্রধান ও দৈনিক সরোদ সম্পাদক ও প্রকাশক পীযূষ কান্তি আচার্য ও সাপ্তাহিক আগামীর খবরের সম্পাদক ও সঙ্গীত প্রশিক্ষক মনিকা রাণী আচার্যের ছোট ছেলে প্রিয়ম আচার্য। সে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী।
জানা যায়, ‘ক’ ‘খ’ ‘গ’ ও ‘ঘ‘ মোট চার গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো। যেসব বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেগুলো হল- রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত এবং দেশাত্ববোধক গান।
বাবা পীযূষ কান্তি আচার্য ও মা মণিকা রাণী আচার্য ছেলে প্রিয়মের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।
Posted ১০:৩৪ পিএম | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya