শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

রাত পুহালেই ভোট, নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আবুল হাসনাত মো. রাফি   প্রিন্ট
শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:28 pm

রাত পুহালেই ভোট, নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন। এই উপনির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আড়াই হাজার পুলিশ-আনসারের পাশাপাশি থাকবে ৭ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৮টি দল।

৫ বছরে একবার জাতীয় সংসদ নির্বাচন হলেও এই আসনের ভোটাররা গত ৫ বছরে ৩য় বারের মতো এমপি প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন। কারণ এই আসনে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভ করে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঞা। পরে তিনি সংসদ থেকে পদ করেন এবং বিএনপি থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে চলতি বছরের ১ ফেব্রুয়ারিতে এই আসনে উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন উকিল আব্দুস সাত্তার ভূঞা। উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে আবারও উপনির্বাচনের তফসিল দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। এই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ ৫জন প্রার্থী অংশ নিচ্ছেন।

তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয়পার্টির প্রার্থী আব্দুল হামিদ, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই বারের এমপি জিয়াউল হক মৃধা। তবে ভোটারদের দাবি লড়াই হবে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কলারছড়ি প্রতীকে।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। এরমধ্যে সরাইল উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৬০৫জন ও আশুগঞ্জ উপজেলায় এক ৪৩ হাজার ৪৬৭ জন ভোটার রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটিতে ১৯৭৩ সালের আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধুর খুনি তাহের উদ্দিন ঠাকুর সর্বশেষ জয়লাভ করেছিলেন। এরপর গত ৫০ বছরে আওয়ামী লীগের কোন প্রার্থী এই আসনে জয়লাভ করতে পারেননি। এই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত উকিল আব্দুস সাত্তার ভূইয়া। এই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা মহাজোট থেকে লাঙ্গল প্রতীক নিয়ে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া চার দলীয় জোট থেকে ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ফজলুল হক আমিনী জয়লাভ করেছিলেন।

এদিকে, আগামীকাল ৫ নভেম্বর উপনির্বাচন উপলক্ষ্যে বিপুল সংখ্যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার, কালি ও বক্স।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনে ৮০০ পুলিশ ও ১৫৮৪জন আনসার মোতায়েন করা থাকবেন। এছাড়া বিজিবি ও র‍্যাব সদস্যরা মাঠে কাজ করবেন।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, উপনির্বাচনে র‍্যাবের ৮টা দলে শতাধিক সদস্য থাকবে। পাশাপাশি সাদা পোষাকেও র‍্যাব সদস্যরা কাজ করবে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সৈয়দ আরমান আরিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে মাঠে কাজ করবে বিজিবি সদস্যরা। আমাদের ৭ প্লাটুন সদস্য সেখানে নিয়োজিত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমাদের কোন ঘাটতি নেই। তিনি জানান,  দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ১৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন।

তিনি আরও জানান, তাদেরকে তদারকি করতে ৩জন অতিরিক্ত জেলা প্রশাসক থাকবেন। পাশাপাশি দুইজন বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবে। এছাড়া আমি নিজেও মাঠে কাজ করবো বলে জানান উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলম।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

The Daily Sarod |