স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 10:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় থানা পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান নামে (২৯) যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে থানা পুকুর থেকে সেনা সদস্য ও ফয়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। হাদিসুর জেলা সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। সে স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় সিএনজি চালিত অটোরিক্সা চালক ছিলেন। ।
স্থানীয় জনসাধারণ ও নিহতের স্ত্রী শেফালী বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিল। সে সারা রাত ঘরের মধ্যে প্রচুর ইয়াবা সেবনের পর ভোর থেকে সে দা হাতে নিয়ে অসংলগ্ন আচরণ করতে শুরু করে। এক পর্যায়ে সে ভবনের বিভিন্ন ফ্ল্যাটে কুপাতে থাকে। পরে শহরের সিও অফিস এলাকায় একটি পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে সে পালিয়ে সদর থানার ফটক ডিঙ্গিয়ে ভিতের প্রবেশ করে থানা পুকুরেও ঝাঁপ দেয়। পরে সে উঠে না আসায় ফয়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুর থেকে হাদিসুরের মরদেহ উদ্ধার করে।
তবে হাদিসুরের মা আলেয়া বেগম ও পরিবারের সদস্যদের অভিযোগ, শেফালী বেগম হাদিসুরের দ্বিতীয় স্ত্রী। শেফালী বেগমের সাথে তার আগের স্বামীর যোগাযোগ নিয়ে প্রায়শ কলহ চলতো পরিবারে। এমনকি আগের স্বামী মনির বর্তমান স্বামী হাদিসুরকে মারধরও করেছিলো। এনিয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করে নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১০:৫০ পিএম | শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya