শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

রাজনীতিতে আমার শত্রুর অভাব নেই- জয়নাল হাজারী

সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:14 am

রাজনীতিতে আমার শত্রুর অভাব নেই- জয়নাল হাজারী

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী বলেছেন, রাজনীতিতে আমার শত্রুর অভাব নেই । দীর্ঘ ২০বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও শক্ররা কিন্তু বসে নেই। তারা সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যা এখনও অব্যাহত রয়েছে।

সোমবার সৌদিআরবের জেদ্দায়  কিলো আশরা হাদিকা কমিউনিটি সেন্টারের জেদ্দা আওয়ামী পরিবার দশ সংগঠন কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নাল হাজারী এই কথা বলেন ।

এসময় দীর্ঘ ২০ বছর পর নতুন ভাবে স্বীকৃতি পাওয়ার পর অনেক ভালো লাগছে বলে মন্তব্য করে তিনি বলেন,  ‘নেত্রী আমাকে স্বীকৃতি দেওয়ার পরও একটি পক্ষ অপপ্রচার চালিয়েছেন। আমি আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি । অনেক যুদ্ধ করেছি। অনেক জেল-জুলুম নির্যাতন সহ্য করেছি। তাই দেরিতে হলেও নেত্রী আমাকে এই স্বীকৃতি দিয়েছেন। তাই আমি নেত্রীর কাছে অনেক কৃতজ্ঞ এবং অভিনন্দন ও সালাম জানাই।

তিনি বলেন, যেকোনো মূল্যে দলের ভিতরে নব্য আওয়ামী লীগদের যাচাই-বাছাই করে প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের সঠিক মূল্যায়ন করে ফেনীকে সন্ত্রাস ও রাজাকার মুক্ত করতে হবে ।
বিতর্কিত লোকদের বিরুদ্ধে আগামী ২৬ মার্চের মধ্যে স্বাধীনতার পতাকা মতো একটি জালিম মুক্তির পতাকা উঠাবো ফেনী জেলাতে।

দশ সংগঠনে পক্ষে সভাপতিত্ব করেন কাজী সালাউদ্দিন নওফেল, কোরবান আলী বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন হাফেজ মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদুল হক শামীম, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউছুফ মোহাম্মদ ফরাইজী, আব্দুল জলিল ব্যপারী, অনুষ্ঠান বাস্তবায়ন সদস্য সচিব মাসুদ হাসান,  হুমায়ূন কবির,  ইসমাইল হোসেন,  ওয়াজি উল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভূঁইয়া,  সরতাজুল ইসলাম দিপু, ফজলুল হক ভিকু, সোহেল রানা,  আতাউর রহমান ভূঁইয়া,  বাপ্পী লস্কর, রফিকুল ইসলাম শাহীন,  আতাউর রহমান মাসুদ,  আমান উল্লাহ,  একরামুল হক ও মতিউর রহমান প্রমুখ ।

জয়নাল হাজারীকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত করায় জেদ্দা আওয়ামী পরিবার (দশ সংগঠনে) পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

Facebook Comments Box

Posted ১০:১৪ এএম | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |