জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০১ মে ২০২৪
সর্বশেষ আপডেট : 6:56 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের একাংশের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে এই র্যালি শুরু হয়৷ পরে সড়ক প্রদক্ষিণ করে কলেজ সংলগ্ন রেলগেইটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজ মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর শ্রমিক দলের সদস্য সচিব রমজান মিয়া, সেলিম ও ইয়াছিন সহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, আজ দেশে সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের শ্রমজীবীরা। কষ্টে আছে আমাদের খেটে খাওয়া মানুষরা। তারা দুই বেলা দুমুঠো খেতে পায় না। তাই আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই গণতন্ত্রবিরোধী সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন করে জনগণের সরকার, শ্রমিকদের সরকার, কৃষকদের সরকার প্রতিষ্ঠা করাররার দাবি জানান বক্তারা।
Posted ৬:৫৫ পিএম | বুধবার, ০১ মে ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya