শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মেয়েকে দেখতে গিয়ে প্রাণ গেল মায়ের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 7:19 pm

মেয়েকে দেখতে গিয়ে প্রাণ গেল মায়ের

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মেয়েকে দেখতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবেদা খাতুন (৭৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধরখার-আখাউড়া সড়কের হাশিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদা ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া মহল্লার বাসিন্দা।
খরখার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তা দিয়ে হেঁটে উপজেলার টানমান্দাইল এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। পথিমধ্যে হাশিমপুর এলাকায় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘাতক মোটরসাইকেলটিকে আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮

The Daily Sarod |