শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম: আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:11 pm

মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ‘মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কথা বলেন।’ রাতেও আদালত বসছে- বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন মন্তব্যে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এলে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা নিবে।

‘আইনমন্ত্রী সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে নামেন। এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

Facebook Comments Box

Posted ৭:১১ পিএম | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

The Daily Sarod |