শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মারা গেছেন বুয়েটে নিহত সনি’র বাবা, ২১বছরেও দেখে যেতে পারেননি মেয়ে হত্যা বিচার

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:27 pm

মারা গেছেন বুয়েটে নিহত সনি’র বাবা, ২১বছরেও দেখে যেতে পারেননি মেয়ে হত্যা বিচার

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বুয়েটে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত সাবেকুন নাহার সনি’র বাবা হাবিবুর রহমান ভূইয়া। আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের সিদ্দিকুর রহমান ভূইয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

নিহত সনি’র ফুফাতো ভাই হাবিবুর রহমান ভূইয়ার ভাগ্নে জাহিদুল ইসলাম ইমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামা গত তিন মাস যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত একমাস যাবত হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন উনাকে ৬টি কেমোথেরাপি দিতে। একটি থেরাপি দেওয়া হয়েছিল। এরই মাঝে উনার নিউমোনিয়া ধরা পড়ে। আজ সকালে তিনি ঘুমের মাঝে ইন্তেকাল করেছেন। উনার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেখানে বাদ ঈশা স্থানীয় বাজার বড় মসজিদে জানাজা শেষে উনাকে দাফন করা হয়।

জাহিদুল ইসলাম ইমন আরও জানান, মামা মেয়েকে হারানোর পর ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের’ দাবি নিয়ে কাজ করে যাচ্ছিলেন। সনি মেমোরিয়াল ফাউন্ডেশন ৮ জুন ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ দিবস হিসেবে পালন করা হয়। সেই কর্মসূচীতে তিনি প্রতিবছর উপস্থিত হয়ে তার মেয়ে হত্যার বিচার দাবি করে আসছিলেন। মামা মারা গেছেন কিন্তু আফসোস, দীর্ঘ ২১ বছরেও উনি তার সন্তান সনি হত্যার বিচার কার্যকর হতে দেখে যেতে পারেননি।

২০০২ সালের ৮ জুন টেন্ডারবাজিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপ। দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে বুয়েটের আহসান উল্লাহ হলের সামনে সাবেকুন নাহার সনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সাবেকুন নাহার সনি ছিলেন কেমিকৌশল বিভাগের (৯৯ ব্যাচ) লেভেল ২, টার্ম ২–এর মেধাবী ছাত্রী। তার মৃত্যুতে সেদিন জ্বলে উঠেছিল গোটা দেশ। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আসামিদের বিরুদ্ধে মামলা হয়। নিম্ন আদালতে মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডের রায় হয়।

২০০৬ সালের ১০ মার্চ হাইকোর্ট মুকিত, টগর ও সাগরের মৃত্যুদন্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদন্ড দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেন হাইকোর্ট। পরবর্তীতে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রাপ্ত মোকাম্মেল হায়াত খান মুকিত পালিয়ে যায় অস্ট্রেলিয়ায়। পলাতক রয়েছেন নুরুল ইসলাম সাগর ওরফে শুটার নুরু। জেলে রয়েছেন টগর।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

The Daily Sarod |