শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

মাদক বিরোধী সচেতনতা বাড়াতে কসবা থানার র‍্যালি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৭ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 11:20 pm

মাদক বিরোধী সচেতনতা বাড়াতে কসবা থানার র‍্যালি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে কসবা থানা পুলিশের সদস্যরা থানা প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন কসবা পৌর সভার মেয়র গোলাম হাক্কানী, জেলা পরিষদের সদস্য এমএ আজিজ ও প্রেসক্লাবের সভাপতি সোলাইমান খান প্রমুখ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, সরকার মাদকের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কসবা থানাও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। এই পর্যন্ত কসবা থানা ৪৫মন গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক উদ্ধারে কসবা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসাধারণের মাঝে মাদকের বিরোপ প্রভাব সম্পর্কে সচেতন করে যাচ্ছে। কসবা থানা সীমান্তবর্তী হওয়ায় এখান থেকে সহজেই মাদক সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। জনসচেতনতার জন্যই এমন আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২০ পিএম | রবিবার, ০৭ মে ২০২৩

The Daily Sarod |