শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি!

মাদক আটকের রির্পোট করায় সাংবাদিককে মারধোর করলো ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 12:29 pm

মাদক আটকের রির্পোট করায় সাংবাদিককে মারধোর করলো ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রিপোর্ট করায় দৈনিক মানবকন্ঠের বাঞ্ছারামপুর প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ-(২৮)কে মারধোর করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের নেতৃত্বে তার সহযোগীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতাবগঞ্জ বাজারে তাকে মারধোর করা হয়। এ সময় ছাত্রলীগের ক্যাডাররা তাকে বেদম মারধোর করে তার সাথে থাকা ক্যামেরার ল্যান্স ভেঙ্গে ফেলে।

আহত সাংবাদিক ফারুক আহমেদ বাঞ্ছারামপুর পৌর এলাকার নতুন হাটি গ্রামের আবদুল মজিদের ছেলে। এ ঘটনায় আহত ফারুক আহমেদ বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনসহ তিনজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে  মঙ্গলবার বিকেলে বাঞ্ছারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত সাংবাদিক ফারুক আহমেদ জানান, গত সোমবার ভোর রাতে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের মমতাজ বেগমের বাড়ি থেকে ৬৫ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী মমতাজ বেগম-(৩৫), বাতেন মিয়া-(৩৭), মোঃ কালন মিয়া-(৩৬), মোঃ জামাল-(২৮) ও রাসেল আহমেদ-(২৪) কে আটক করে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক রাসেল আহমেদ রূপসদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার দৈনিক মানবকন্ঠে “ বাঞ্ছারামপুর রূপসদী ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল র‌্যাব-১৪-এর হাতে আটক শিরোনামে একটি রিপোর্ট ছাপা হওয়ায় ছাত্রলীগের ক্যাডাররা তাকে মারধোর করে ক্যামেরার ল্যান্স ভেঙ্গে ফেলেন।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাংবাদিককে মারধোরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | বুধবার, ২১ অগাস্ট ২০১৯

The Daily Sarod |