জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 10:03 pm
ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে সাইফুল ইসলাম নামের সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গুরুত্বর আহত হয়েছে। বুধবার (০৫ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত আছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে মাদক, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলার আসামী ইয়াছিনকে গ্রেফতার করতে রেলস্টেশনে অভিযান চালায় পুলিশ। স্টেশনের পাশে একটি চায়ের দোকানে ইয়াছিনকে গ্রেফতার করতে গেলে সে চায়ের মহ দিয়ে এসআই সাইফুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা রয়েছে। পলাতক ইয়াছিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১০:০৩ পিএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya