স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৩ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 3:58 pm
পবিত্র ঈদুল আজহায় বন্ধ শেষে পুরো দমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (০৩ জুলাই) সকালে ভারতের আগরতলায় মাছ রফতানির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এরপর থেকেই এই স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসে।
আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়েছে৷ আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চারটি গাড়িতে করে হিমায়িত মাছ আগরতলায় রপ্তানি করা হয়েছে। এরমধ্যে সাড়ে ২২ টন হিমায়িত মাছ ছিল। এর মাধ্যমে ঈদের বন্ধ শেষে এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।’
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক হাসান আহমেদ ভূইয়া জানান, ঈদে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে ছুটির সময় বন্দর দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতে প্রতিদিন গড়ে দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন পণ্য রফতানি হয়। রফতানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্য তেল, তুলা ও বিভিন্ন খাদ্যসামগ্রী উল্লেখযোগ্য।
Posted ৩:৫৮ পিএম | সোমবার, ০৩ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya